নরসিংদীতে দ্রবমূল্য স্থিতিশীল রাখতে ৪৫টি অভিযানে ৩ লক্ষাধিক টাকা জরিমানা
২৩ মার্চ ২০২০, ০৬:৫২ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাসের অজুহাতে বেড়েই চলছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য। গুজব ছড়িয়ে পাইকারী ও খুচরা বিক্রেতারা বাড়তি দামে চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় সংকটে পড়ছেন সাধারণ মানুষ।
নরসিংদী জেলাজুড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রতিদিনি বিভিন্ন হাট বাজার পরিদর্শন করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা ও উপজেলা প্রশাসন। ব্যবসায়ীদের বেশী দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি না করার জন্য অনুরোধ জানানোসহ বাড়তি দামে পণ্য বিক্রির দায়ে বিক্রেতাদের জেল ও অর্থদণ্ড দিচ্ছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে (২৩ মার্চ) নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এ পর্যন্ত জেলার বিভিন্ন হাট বাজারে ৪৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া একটি কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। অপরদিকে বিদেশ থেকে দেশে আসার পর হোম কোরায়েন্টিনে না যাওয়া ইতালী ফেরত একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অপর একজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
করোনা আতঙ্কে যাতে বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা