নরসিংদী বড়বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
১১ মে ২০২০, ০৪:১৮ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
তৌহিদুর রহমান:
নরসিংদী জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নরসিংদী বড়বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাজার বণিক সমিতি। সেই সাথে বন্ধ হওয়া দোকানগুলোর কর্মচারীদের প্রাপ্য বেতন ভাতা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (১১ মে) নরসিংদী বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নরসিংদী বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ জানান, ঈদকে ঘিরে সরকারি নির্দেশনা মোতাবেক রবিবার (১০ মে) থেকে দোকানপাট শপিং মল খোলার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পর শনিবার (৯ মে) বিকালে জেলা প্রশাসনের সাথে নরসিংদী বাজার বণিক সমিতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দোকান খোলা রাখতে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশকিছু শর্ত দেয়া হয়। এসব শর্ত মেনে দোকান খোলা সম্ভব হবে না বলে মতপ্রকাশ করেন বাজার বণিক সমিতি। তবে কোন ব্যবসায়ী যদি এসব শর্ত মেনে দোকান চালু করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার বলে জানানো হয়।
এরপর গত দুইদিন (রবি ও সোম) ধরে শর্ত না মেনেই অনেকে দোকান খুলতে শুরু করেন। বাজারে বাড়তে শুরু করে ক্রেতা সমাগম। এ অবস্থায় সামাজিক দূরত্ব না মানা ও শর্ত না মেনে মার্কেট খোলা রাখায় করোনা সংক্রমণ ঝুঁকি বাড়ায় নজরদারি শুরু করে পুলিশ।

এ অবস্থায় আজ সোমবার (১১ মে) সকালে নরসিংদী বাজারস্থ বণিক সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের আলোচনাসভা শেষে নরসিংদী বড়বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। এসময় সমিতির সকল নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
বণিক সমিতির সভাপতি বাবুল সরকার জানান, গত কয়েকদিনে নরসিংদী বাজারে ক্রেতা সমাগম বৃদ্ধি ও এক মাছ ব্যবসায়ীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর বাজার বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়। করোনায় আক্রান্ত হয়ে বাজারের এক মাছ ব্যাবসায়ীর মৃত্যু, রুপালী ব্যংক কর্মকর্তা, হাজীপুর ও অন্যান্য এলাকায় করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় নরসিংদী বাজার এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেই সাথে অসচেতন মানুষের অধিক উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না। তাই শুধুমাত্র প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকান সীমিত আকারে জেলা প্রশাসনের দেয়া সময়সীমার মধ্যে খোলা থাকবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী