নরসিংদী তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট: ২য় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন
২৪ নভেম্বর ২০২২, ০৫:১৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
পরীক্ষার সেমিস্টার ফি কমানোর দাবিতে ২য় দিন বৃহস্পতিবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে নরসিংদীর সাহেপ্রতাব তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ক্লাস বর্জন করে ইনস্টিটিউটের সামনে সকাল সাড়ে ৯ টার দিকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাসের রাস্তা প্রদক্ষিণ করে একাডেমিক ভননের সামনে অবস্থান নেয় তারা। এতে বিভিন্ন সেমিস্টারের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর আগে গত বুধবার দুপুর ১২ টার দিকে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে দাবি আদায় না হওয়া অনির্দিষ্টকালের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আমরা খোঁজ নিয়ে জেনেছি তাঁত বোর্ডের অধীনে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের অর্ধেক বেতন ও সেমিস্টার ফি দেন। আমাদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফি ৪ হাজার থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়। বেসরকারি প্রতিষ্ঠানের সমতুল্য সেমিস্টার ফি দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
দাবি আদায়ে এর আগে একাধিকবার বিক্ষোভ করা হলে শিক্ষকদের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু আশ্বাসের প্রতিফলন দেখতে না পেয়ে আবারও অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।
নরসিংদী তাঁত শিক্ষা ও ট্রেনিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলজার হোসেন বলেন, একাধিকার বিষয়টি তাঁত বোর্ডকে দাপ্তরিক চিঠির মাধ্যমে জানানো হয়। বোর্ড থেকে সবকিছু নির্ধারিত হয়। আমাদের হাতে কিছুই করার নেই। এছাড়া এই প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক ও কর্মচারী খন্ডকালীন হওয়ায় তাদের সেমিস্টার ফিসহ অন্যান্য ফি কমানোর সুযোগ নেই।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি