বেলাব প্রেস ক্লাব নির্বাচনে জলিল সভাপতি, হানিফ সম্পাদক নির্বাচিত
১৯ অক্টোবর ২০২০, ০৬:৪৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বেলাব প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার হল রুমে অনুষ্ঠিত উক্ত নির্বাচনে ক্লাবের ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০ টা হতে বিকাল ২টা পর্যন্ত চলে সাংবাদিকদের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে ১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বেলাব প্রতিনিধি শেখ আঃ জলিল এবং ১৫ ভোট পেয়ে দৈনিক যায় যায় কালের আশিকুল ইসলাম হানিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন নীলু এবং সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রমজান আলী জুয়েল ও মোঃ মেরাজুল ইসলাম ভুঁইয়া মাছুম।
এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমশের জামান ভুঁইয়া রিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন, সহকারি কমিশনার (ভূমি) বেলাল হোসেন, বেলাব থানা অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁন, ঢাকা উত্তর মহানগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, নরসিংদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, দৈনিক নরসিংদীর কাগজের সম্পাদক এম.এ আউয়ালসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার সূধীজন।
উল্লেখ্য যে ক্লাবের ১১ টি পদের মধ্যে ২ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ৩ জন ও সাধারন সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা