নরসিংদীর বেলাবতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিন বোনসহ নিহত ৪
০১ জানুয়ারি ২০২১, ০৭:২৮ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলাধীন বেলাব উপজেলার জংগুয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তিনবোনসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।
নিহতরা হলেন- তিনবোন হলেন, খায়রুন্নাহার (৩৫), কামনা আক্তার (২৪), তৃষা আক্তার (২২)। তারা নরসিংদীর পলাশ উপজেলার চলনা এলাকার মৃত বেনু মিয়ার মেয়ে। অপর নিহত প্রাইভেটকারের মালিকের নাম নওয়াব আলী (৫৪)। তিনি কুষ্টিয়ার মিরপুরের ইয়াকুব আলীর ছেলে এবং গাজীপুরের একটি কারখানার বায়িং হাউজের ব্যবস্থাপক।
এই ঘটনায় প্রাইভেটকারে থাকা একমাত্র আহত নারী রুনা বেগমকে (৩০) উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উপস্থিত লোকজন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেটকারটি কেটে ৪ জনের লাশ উদ্ধার করে। রাত সাড়ে ৮টার দিকে স্বজনরা যোগাযোগ করলে হাইওয়ে পুলিশ তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাইভেটকারটিতে চালকসহ মোট ৫ জন ছিলেন। শুক্রবার বিকেল ৪টার দিকে মহাসড়কের জঙ্গুয়া এলাকা অতিক্রম করার সময় সিলেটগামী আল মোবারকা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় বাসটি অতিরিক্ত গতিতে আরেকটি বাসকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটির চালকসহ ৪ যাত্রীর মৃত্যু হয়। পরে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি কেটে ৪ জনের লাশ উদ্ধার করে।
ভৈরব ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার রাকিব হোসেন বলেন, টহলে থাকাবস্থায় খবর পেয়ে এসে দেখতে পাই বাসটির ডানপাশের নীচে প্রাইভেটকারটি চাপা পড়ে আছে। এসময় গাড়ি কেটে ৪ জনের লাশ উদ্ধার ও গুরুতর আহত এক নারীকে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত ওই তিন বোনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল আহত রুনা বেগমের। আবার রুনা বেগমের পরিচিত ছিলেন প্রাইভেটকারের মালিক নওয়াব আলী। এই ৫ জন মিলে কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা পাড়ের উদ্দেশ্যে শুক্রবার সকালে বাড়ি থেকে রওনা হন তারা। ঘুরাঘুরি শেষে ফেরার পথে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের জঙ্গুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগেও তারা ঘুরতে ওই এলাকায় ঘুরতে গিয়েছিলেন বলে স্বজনদের সূত্রে আমরা জানতে পেরেছি।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, বাসটি অতিরিক্ত গতিতে আরেকটি বাসকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি কেটে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করা গেছে তবে এর চালক পালিয়ে গেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী