বেলাবতে ৭০ গৃহহীন পরিবার পাবেন দৃষ্টিনন্দন ঘর
০৫ জানুয়ারি ২০২১, ০৫:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
শেখ আঃ জলিল:
নরসিংদীর বেলাবতে ৭০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেতে যাচ্ছেন দৃষ্টিনন্দন ঘর। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ ঘর উপহার দেয়া হবে। এতে স্বপ্ন পূরণ হবে এলাকার হতদরিদ্র ৭০ টি পরিবারের।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, বেলাব উপজেলার আমলাব ইউনিয়নে ৩০টি, বাজনাব ইউনিয়নে ৪টি ও পাটুলী ইউনিয়নে ৩৬ টিসহ মোট ৭০ টি গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ ঘর বরাদ্দ দেয়া হবে। প্রতিটি ঘরের জন্য সরকার কর্তৃক বরাদ্দ দেয়া হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। যা তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরইমধ্যে এসব ইউনিয়নের নির্মাণ করা হয়েছে ১০টি দৃষ্টিনন্দন ঘর। আরো ২৫টি ঘরের কাজ চলমান রয়েছে। বাকি ঘরগুলো জানুয়ারী মাসের মধ্যেই সম্পূর্ণ করা হবে। মুজিববর্ষের ভেতরেই উপজেলার ৭০টি গৃহহীন ও ভূমিহীন নারী পুরুষের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে।
উপজেলার এসব এলাকায় ঘুরে দেখা গেছে, সরকারী খাস জমিতে দৃষ্টিনন্দন ঘর নির্মাণের কাজ এগিয়ে চলছে পুরোদমে। ইতোমধ্যেই শেষ হয়েছে একাধিক সেমি-পাকা ঘর নির্মাণ কাজ। প্রতিটি বাড়ির জন্য থাকছে আলাদা টিউবওয়েল ও একটি স্বাস্থ্যসম্মত পায়খানা। স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহহীন ও ভূমিহীনদের তালিকা প্রস্তুত করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।
আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ বলেন, আমার ইউনিয়নের প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৩০ টি ঘর দেয়া হবে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় এ ঘর বরাদ্ধ দেয়ায় মাথা গোজার ঠাঁই হচ্ছে ভূমিহীনদের।
বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন বলেন, বিভিন্ন ইউনিয়নে ঘুরে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের নাম যাচাই বাছাই করেই ঘর দেয়া হবে। ইতিমধ্যে কিছু ঘর নির্মাণের কাজ চলছে, বাকি ঘরগুলো নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন বলেন, জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ ঘর বরাদ্দ দেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কোন ভূমিহীন ও গৃহহীন যেন প্রকল্প থেকে বাদ না যায়। আশা করছি জানুয়ারীর মধ্যে ৭০টি ভূমিহীনদের মাঝে এ ঘর বুঝিয়ে দিতে পারবো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা