জনগণকে কোনরকম হয়রানি করা যাবে না: নরসিংদীর পুলিশ সুপার
০৮ জানুয়ারি ২০২১, ০৫:১৭ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম
শেখ আ: জলিল:
জনগণকে কোনরকম হয়রানি করা যাবে না জানিয়ে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জেলা পুলিশের উদ্দেশ্যে বলেছেন, পুলিশকে জনগণের আইনী সেবা সঠিকভাবে দিতে হবে। দুর্নীতির সাথে পুলিশ থাকবে না, মাদকের সাথে পুলিশ থাকবে না, পুলিশ কোন হয়রানী করবে না। জনগণ যাতে আইনী সেবা সহজে পায়, সে উদ্দেশ্যেই জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের বারৈচা বাজারে “অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং” সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বেলাব থানা কর্তৃক আয়োজিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেলাব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শমসের জামান ভূইয়া রিটন, বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাফায়েত হোসেন পলাশ, বেলাব থানার (ওসি তদন্ত) গোবিন্দ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মিরাজ মাহমুদ মেরাজ, চরউজিলাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, চর উজিলাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলকাছ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সাফি, বারৈচা বাজার কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, ব্যবসায়ী জায়েদুল হক কামরুল প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, মনিরুজ্জামান জাহাঙ্গীর, চরউজিলাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বৃুলবুল, সররাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, আমলাব ইউনিয়ন চেয়ারম্যান বশির আহমেদ পরশ মোল্লা, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ খোকন মাহমুদ নির্ঝর, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন আঙ্গুর, বারৈচা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মশিউর জামান মশি প্রমূখ। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী