বেলাবতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারি অনুষ্ঠিত
১১ জানুয়ারি ২০২১, ০৭:১০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ এএম
শেখ আঃ জলিল:
সারাদেশের ন্যায় বেলাব পাইলট মর্ডান সরকারি মডেল হাই স্কুলে ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারি সোমবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। উক্ত ভর্তির লটারীতে সভাপতিত্ব করেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শারমিন।
সকালে বেলাব পাইলট মর্ডান সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারি উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন। এসময় আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মুতিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিলসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসি।
লটারি শেষ হওয়ার পরে প্রতিষ্ঠান প্রধান, অভিভাবকরা টেলিটকের ওয়েবসাইট থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানতে পারেন। যথাযথ স্বাস্থবিধি মেনে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করা হয়। এ বছর বেলাব পাইলট মর্ডান মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ১৮১ টি সিটের বিপরীতে ২৪১ জন আবেদন করেন। সে হিসেবে প্রতি সিটের জন্য একের অধিক আবেদন জমা পড়েছে। গত ৩০ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশে আবেদনের সময় ৭দিন বাড়ানো হয়েছিল।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা