বেলাবতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলে কলেজ ছাত্রীর
১৬ জানুয়ারি ২০২১, ০৭:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্রীর মার্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৭ ঘটিকায় বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রীর নাম তানজিনা আক্তার বেলী (২৭)। তিনি উপজেলার বীরবাঘবের গ্রামের আলআমিন সরকার ওরফে সজিব মিয়ার স্ত্রী ও নরসিংদী সরকারী কলেজের মাষ্টার্সের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী আলআমিন সরকার ওরফে সজিব মিয়া তার স্ত্রী কলেজছাত্রী তানজিনা আক্তার বেলীকে কলেজে কোচিং করার জন্য মোটরসাইকেল যোগে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বীর বাঘবের নতুন বাজার নামক স্থানে পৌঁছলে একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় হোন্ডা থেকে স্ত্রী তানজিনা আক্তার ছিটকে পড়ে যায়। এসময় পোড়াদিয়াগামী সেভেন রিং সিমেন্ট কোম্পানীর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১১৪৭০৭) কলেজছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেলাব ফায়ার সার্ভিস অফিসের লিডার মোঃ জসিম উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে থেকে নিহত ছাত্রীর লাশ উদ্ধার করি।
বেলাব থানার ওসি মোঃ শাফায়েত হোসেন পলাশ বলেন, নিহত কলেজছাত্রীর অভিভাবকরা মামলা করতে রাজি না থাকায় এখনো মামলা দায়ের হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা