বেলাবতে মুক্তিযুদ্ধের সংগঠকের বাড়ির আঙ্গিনার মাটির নীচে মিলল ৩৪৬০ পিস গুলি
১৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৯ এএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙ্গিনায় মাটি কাটার সময় উদ্ধার হলো ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি। এসব গুলি মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধাদের মজুদ রাখা ছিল বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আব্দুল হাই এর বাড়ির আঙ্গিনা থেকে এসব গুলি উদ্ধার করে থানা পুলিশ।
বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ ও স্থানীয়রা জানান, মাটি কাটার শ্রমিকরা মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুল হাই এর বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙ্গিনার কলাগাছের পাশ থেকে মাটি কাটছিলেন। মঙ্গলবার দিনভর মাটি কেটে নেয়ার পর সন্ধ্যায় মাটির নীচে গুলিভর্তি একটি বক্স দেখতে পান তারা। এসময় বাড়ির মালিক মুক্তিযোদ্ধা আবদুল হাই এর ছেলে বায়েজিদকে গুলির বক্স পাওয়ার খবর জানালে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে বেলাব থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে ৩ হাজার ৪৬০ পিস রাইফেল এর গুলি উদ্ধার করে। এসময় মাটি খুঁড়ে গুলি বের হওয়ার ঘটনা দেখতে ঘটনাস্থলে ভীড় জমায় স্থানীয়রা।

উদ্ধার হওয়া থ্রি নট থ্রি রাইফেলের এসব গুলি মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধাদের মজুদ রাখা ছিল বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা। ১৯৭১ সালে আবদুল হাই এর বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা