বেলাবতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর
১৭ আগস্ট ২০২১, ০৮:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে মাইক্রোবাসের ধাক্কায় রিয়াদ (১৪) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি ও জঙ্গুয়া এলাকার মাঝামাঝি স্থানে।
নিহত রিয়াদ হোসেন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে ও হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রিয়াদ তার বড় ভাইয়ের মোটর সাইকেল ড্রাইভ করে পাশ্ববর্তী রায়পুরার মাহমুদাবাদ গ্রামে তার বোনের স্বামীর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এসময় উল্লেখিত স্থানে পৌঁছালে ভৈরব থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস রিয়াদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মহাসড়কে কেউ না থাকায় রিয়াদ আহত অবস্থায় প্রায় আধাঘন্টা মহাসড়কের এক পাশে পড়ে থাকে।
পরে খবর পেয়ে এলাকাবাসি ও স্বজনরা আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বারৈচা বাসস্ট্যান্ডের একটি প্রাইভেট হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সৃষ্টিগড় এলাকায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে ভৈরব হাইওয়ে থানার ওসির মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিয়ে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার