বেলাবতে একই পরিবারের তিনজন হত্যার ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

২৩ মে ২০২২, ০৫:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম


বেলাবতে একই পরিবারের তিনজন হত্যার ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর বেলাবতে তিনজন হত্যার ঘটনায় বেলাব থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের হয়েছে। রবিবার দিবাগত রাতে দুই সন্তানসহ নিহত রাহিমা বেগমের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন।

অন্যদিকে গতকালই  পিবিআই এর প্রাথমিক জিজ্ঞাসাবাদ তিনজন হত্যার ঘটনায় সম্পৃক্ত থকার কথা স্বীকার করে নিহতের স্বামী আটককৃত গিয়াস উদ্দিন শেখ। একদিকে মামলায় অজ্ঞাতনামা আসামি অন্যদিকে  পিবিআই এর কাছে আটক গিয়াস উদ্দিনের স্বীকারোক্তি।

এবিষয়ে পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, দুই সন্তানসহ তিনজন নিহতের ঘটনায় স্বামীকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী না দিলে রিমান্ডের আবেদন করা হবে।



এই বিভাগের আরও