বেলাবতে ছাত্রলীগের বিক্ষোভ, বিএনপির দুই নেতার কুশপুত্তলিকা দাহ
২৯ মে ২০২২, ০৬:৫৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় এই বিক্ষোভ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ আহমদ জুয়েল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল কর্তৃক করুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু ও সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক ভূইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বেলাব বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে বেলাব সিএনজি ষ্টেশনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ আহমদ জুয়েল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের কুশপুত্তলিকা দাহ করা হয়।
পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু, সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক ভূইয়া, বেলাব সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় ছাত্রলীগের পক্ষ থেকে বেলাবতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলকে অবাঞ্চিত ঘোষণা ও বেলাবতে ছাত্রদলের যে কোন কর্মসূচী প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। পরে বিশাল এক হোন্ডা শোডাউন উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি