নারায়ণপুরে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও অর্থ সহায়তা প্রদান
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৫ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
হারুনুর রশিদ:
নরসিংদীর বেলাবতে শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার "নারায়ণপুর বাসস্ট্যান্ড (দক্ষিণ পাড়া) প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ" নামে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়েছে। পাশাপাশি সংগঠনের পরিবারের সদস্যদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা এবং সংগঠনের স্টিকার লগো সম্ভবলিত টি-শার্ট বিতরণ করা হয়।
নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন।
সংগঠনের সভাপতি ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেন বিপ্লব অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালয়শিয়া প্রবাসী সোহরাব হোসেন, নারায়ণপুর ইউপি সদস্য আবদুস ছালাম, ব্যবসায়ী আবদুল বাছেদ, শফিকুর রহমান কবির, সিদ্দিকুর রহমান, আবদুল মান্নান, সিদ্দিকুর হাসান জ্যেকি, নাজমুল হাসান রুস্তম, মো বাবুল মিয়া, জনাব আলী, হাবিল মিয়া, জালাল উদ্দিন, নূরুল ইসলাম, আবদুল খালেক, ডা নূরুল ইসলাম, আনোয়ার হোসেন, আলমগীর মিয়া প্রমূখ।
জানা যায়, ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়ণপুর এলাকার একঝাঁক প্রবাসী জীবন বাজি রেখে শুধু নিজ পরিবারের জন্য বৈদেশিক অর্থ প্রেরণ করছেন না। তাদের অর্জিত অর্থ পারিবারিক চাহিদা মিটিয়ে স্থানীয় অসহায় গরীব দুস্থ মানুষের সেবায় কাজ করতে ৬৫ জন প্রবাসী গত বছর গড়ে তুলেন "নারায়ণপুর বাসস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ" নামে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা