বেলাবতে ডাকাতির প্রস্তুতির সময় ৬ জন আটক
২২ মার্চ ২০২৩, ০৩:২৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলো, রায়পুরার আল আমিন খন্দকার (৩২), মনোহরদীর মো. নজরুল (৩০), বেলাব উপজেলার মো. সুমন (৪০), মেহেদী হাসান কাউসার (২৫), আনোয়ার হোসেন (৪০) এবং শিবপুরের সোহরাব হোসেন (৩৮) ।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, বেলাব উপজেলার নারায়ণপুর এলাকার নামাবাজার শ্মশানঘাট ব্রিজের পাশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে গোপন মিটিং করছিলো। দুুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কবির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৩ টি চাপাতি, ১টি লোহার তৈরি কাটার, ১টি সামুরাই এবং ১টি রামদা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির উদ্দিন বলেন, আটককৃতরা সবাই পেশাদার ডাকাত। তাদের সবার বিরুদ্ধেই জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে বেলাব থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা