বেলাবতে সিএনজি-বাইসাইকেলের সংর্ঘষে নির্মাণ শ্রমিক নিহত
২৭ মে ২০২৩, ০৬:৪৯ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে সিএনজিচালিত অটোরিকশা ও বাইসাইকেলের মুখোমুখি সংর্ঘষে শাহাদাত হোসেন শুক্কুর (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার পোড়াদিয়া-বেলাব আঞ্চলিক সড়কের রাধাখালী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন শুক্কুর উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন চরছায়েট গ্রামের মোঃ মুছা মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে পোড়াদিয়া যাওয়ার জন্য বাইসাইকেল যোগে বের হয় শাহাদাত হোসেন শুক্কুর। রাধাখালী ব্রীজ এলাকায় পৌঁছালে পোড়াদিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলাবো থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা সিএনজিটি আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা