এসএসসির ফলাফলে শতভাগ পাসসহ বেলাব উপজেলায় ১ম বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়
২৮ জুলাই ২০২৩, ০৯:২৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
২০২৩ সালের এসএসসির ফলাফলে নরসিংদীর বেলাব উপজেলায় ৭ম বারের মত ১ম হয়েছে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়। শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে ৪৫টি জিপিএসহ শতভাগ উত্তীর্ণ হয়েছে এই বিদ্যালয়টির পরীক্ষার্থীরা।
বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল জানান, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ১০৭ জন অংশ নিয়ে ৪৫ টি এপ্লাসসহ শতভাগ পাস করেছে। এরমধ্যে মানবিক বিভাগে ৮ জন জিপিএ ৫ সহ ৪৬ জন ও বিজ্ঞান বিভাগে ৩৭ জন জিপিএসহ ৬১ জন পাস করেছে।
এ নিয়ে বিদ্যালয়টি বেলাব উপজেলায় সপ্তম বারের মত প্রথম স্থান এবং চতুর্থবারের মতো নরসিংদী জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়া রিতু খন্দকার নামে এক শিক্ষার্থী সর্বোচ্চ নাম্বার পেয়ে বেলাব উপজেলায় প্রথম স্হান অধিকার করেছে।
প্রধান শিক্ষক মোস্তফা কামাল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে। জিপিএ ৫ প্রাপ্ত এবং সকল কৃতকার্য শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করে স্কুলের সুনাম অর্জন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা