বেলাবতে প্রবাসীকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
২০ অক্টোবর ২০২৩, ০৫:৫১ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে সাইদুল ইসলাম মিঠুন নামে এক প্রবাসীকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া বাজারে ‘এসো গড়ি নিলক্ষীয়া’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
এতে নিলক্ষীয়া গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশত লোকজনসহ আহতের স্বজনেরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।
গত ২৭ সেপ্টেম্বর বিকালে নিলক্ষীয়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলাম মিঠুন তার শিশু সন্তান ও ভাতিজাকে নিয়ে বাড়ির পাশে মরাখলা কাশবনের পাশে ঘুরতে যায়। এসময় স্থানীয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত ভেবে মুমূর্ষ আহতাবস্থায় ফেলে রাখা হয়। পরে তাকে স্থানীয় উপজেলা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হতে থাকলে মিঠুনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে আইসিউতে আশংকাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।
এ ঘটনায় গত ৮ অক্টোবর প্রবাসী মিঠুনের বড় ভাই মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে কয়েকজনের নামসহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামী করে বেলাব থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, খেলা নিয়ে র্পূব শত্রুতার জেরে সল্লাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী সদস্য অনুফা বেগমের নেতৃত্বে তার ছেলে জাহিদ হোসেন জীবন, স্বামী আব্দুল সেলিম, দেবর আব্দুল হেলিম ও ভাসুর নান্নু মিয়াসহ অন্যান্য সহযোগী সন্ত্রাসীরা প্রবাসী মিঠুনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য বেলাব থানা পুলিশ চেষ্টা চালাচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি