বেলাবতে বাস কাভার্ড ভ্যান মুখোমুখী সংঘর্ষে ১ শিশু নিহত, আহত ২০
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৬ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৪:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবতে বাস কাভার্ডভ্যান মুখোমুখী সংঘর্ষে ১ শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বেলাব উপজেলার পুটিমারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন মিয়া (৭) কুমিল্লার বরুড়ার কামাল হোসেনের ছেলে।
নরসিংদী ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে নেত্রকোণার কেন্দুয়াগামী যাত্রীবাহি একটি বাস বেপরোয়া গতিতে নারায়ণপুরের পুটিমারা এলাকায় পৌছলে বিরপীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঢাকাগামী অপর একটি ট্রাকও দুমড়ে মুচড়ে যায়। এসময় আহতাবস্থায় এক শিশুসহ বাসটির ২০ জনেরও বেশি যাত্রীকে যাত্রীকে উদ্ধার করে নরসিংদীর ১শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে নরসিংদী জেলা হাসপাতালে এক শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের তল্লাশী শেষে দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যান সরিয়ে নেয়। দূঘর্টনার পর মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা