নরসিংদীতে পেট-বুক জোড়া লাগানো যমজ শিশুর জন্ম
২৭ জুলাই ২০১৯, ০৩:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতালে পেট ও বুক জোড়া লাগানো যমজ শিশুর জন্ম দিয়েছেন সুমি বেগম (৩০) নামে এক প্রসূতি । বুধবার (২৪ জুলাই) সকালে নরসিংদীর ভেলানগরে সুপ্রীম প্রাইভেট হাসপাতালে এই যমজ শিশুর জন্ম হয়।
আজ শনিবার (২৭ জুলাই) জোড়া শিশু ও মাকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড় দেয়ার পর বাড়ি ফিরে গেছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।তবে যমজ শিশু দুটির চিকিৎসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ওই দরিদ্র পরিবারটি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক মো: ফরিদ উদ্দিন এই প্রসূতির অস্ত্রোপচার করেন। পেট-বুক জোড়া লাগানো শিশুর জন্ম নেয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ এক নজর দেখার জন্য হাসপাতালে ভীড় করেন । বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের রাজমিস্ত্রী ঈসমাইল মিয়া ও সুমি বেগম দম্পত্তি এই যমজ শিশুর মা বাবা।
ওই শিশু দুটির নানা আব্দুল হামিদ ও পরিবারের সদস্যরা বলেন, আমরা দরিদ্র পরিবারের মানুষ। যমজ শিশু দুটিকে কিভাবে চিকিৎসা করে সুস্থ করবো ভেবে পাচ্ছি না। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে পৃথক করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই। শিশুর বাবা রাজমিস্ত্রী ইসমাইলের আয় দিয়ে কোনরকমে ৫ সদস্যের সংসার চলে। এরপর উপর ঘরে শয্যাশায়ী ইসমাইলের বাবা আঙ্গুর মিয়া। অসহায় পরিবারটি জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যক্তিদের সহায়তা কামনা করছেন।
প্রসূতির চিকিৎসক ডা: ফরিদ উদ্দিন বলেন, শিশু দুটির সমস্যা জন্মগত। উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে তাদের আলাদা করে সুস্থ করা সম্ভব।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা