বেলাবতে দেশীয় পাইপগানসহ ১১ মামলার আসামী গ্রেফতার
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫০ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে একটি দেশীয় তৈরি পাইপগান ও ২টি রাবার কার্তুজসহ আনোয়ার হোসেন ওরফে হাবিব (২৮) নামে একাধিক মামলার এক আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেলাব থানার চর লতিফপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবিব মনোহরদী উপজেলার জামালপুর গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, থানার উপ পরিদর্শক মীর সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স অবৈধ অস্ত্র, মাদক ও গ্রেপ্তারী পরোয়ানার আসামী ধরতে চর কাশিমনগর বাজারে অবস্থান করছিলেন। এসময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন হাবিব চর লতিফপুর গ্রাম হতে কাশিমনগর সড়কের উপর অবৈধ অস্ত্রসহ সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে পালানোর সময় হাবিবকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে দেশীয় তৈরি পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলাব থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও গ্রেফতারকৃত হাবিবের বিরুদ্ধে ৬টি ডাকাতি, ১টি মাদক, ১টি অস্ত্র, ১টি জুয়া ও অন্যান্য ১টি-সহ সর্বমোট ১১টি মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী