বেলাবতে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাওয়ালের চর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মুসা মিয়া (৩৩), পিতা- আফতাব উদ্দিন, সাং- কামারকোনা ও ২। মোঃ শরীফ আফ্রাদ (২৪), পিতা- মৃত আমির হোসেন, সাং- চর কাওনিয়া, উভয় থানা- কাটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে ভাওয়ালের চর দক্ষিণপাড়া এলাকার কাঁচা সড়কের একটি দোকানের সামনে উক্ত দুই মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে বেলাব থানার এসআই মীর মোঃ সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে পালানোর সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক এবং তাদের দেহ তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুসা মিয়া (৩৩) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বেলাব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা