বেলাবতে প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ
২৯ মার্চ ২০২০, ০৬:৫৩ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে এক কলেজ ছাত্রীকে (১৯) বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক কর্তৃক একাধিকবার ধর্ষণ ও তার দুই সহযোগী কর্তৃক ইভটিজিং এর অভিযোগে মামলা দায়ের হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকালে নির্যাতিত কলেজছাত্রী বাদী হয়ে প্রেমিকসহ তিনজনকে আসামী করে বেলাব থানায় এ মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পর অভিযুক্ত ধর্ষক রাসেল মিয়া (১৯) পলাতক রয়েছে। তার দুই সহযোগী সজিব মিয়া (২০) ও রিয়াজ মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।
বেলাব থানার উপ পরিদর্শক মীর সোহেল রানা মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বেলাব উপজেলার দীঘলদীকান্দা এলাকার বাসিন্দা ও ভৈরবের একটি কলেজে অনার্স পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী জুহুরিয়াকান্দা গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে ও ভৈরব হাজী আসমত কলেজের অনার্স পড়ুয়া ছাত্র রাসেল মিয়ার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সম্পর্ক চলাকালীন ১ বছর ধরে ওই কলেজছাত্রীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক রাসেল একাধিকবার ধর্ষণ করে।
সর্বশেষ গত ৩ মার্চ রাত সাড়ে ১১টায় উক্ত কলেজছাত্রীকে তার বাড়ির পাশের একটি ফসলী জমিতে নিয়ে ধর্ষণ করে প্রেমিক রাসেল। এ সময় ওই ছাত্রী প্রতিশ্রুতি মোতাবেক প্রেমিক রাসেলকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। এতে রাসেল নানা তালবাহানা করে সময়ক্ষেপন শুরু করে। তালবাহানা বুঝতে পেরে কলেজছাত্রী ঘটনাটি রাসেলের পরিবারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে রাসেল বাড়ি থেকে পালিয়ে যায়। গত ১৬ মার্চ ওই ছাত্রী এসব ঘটনায় রাসেলের বিরুদ্ধে বেলাব থানায় সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরির পর অভিযুক্ত রাসেল ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর ব্যক্তিগত মোবাইল নাম্বার তার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেয়। এমন কী প্রতিবেশী রহিছ মিয়ার ছেলে সজিব মিয়া ও রাজু মিয়ার ছেলে রিয়াজ মিয়াকে উত্যক্ত করার জন্য কলেজছাত্রীর পিছনে লেলিয়ে দেয়।
রাসেলের বন্ধু সজিব ও রিয়াজ এ সুযোগে ওই ছাত্রীর চরিত্র নিয়ে এলাকায় বদনাম রটাতে থাকে এবং বাড়ির বাইরে বের হলে বিভিন্ন অশ্লীল মন্তব্য করে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতে থাকে। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে ছাত্রীটি তার মামার বাড়ি গিয়ে আশ্রয় নেয়।
খবর পেয়ে শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টায় সজিব ও রিয়াজ মামার বাড়িতে গিয়েও ছাত্রীকে অশ্লীল মন্তব্য করাসহ তাকে টানা হেচড়া করতে থাকে। এসময় তার ডাকচিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে দুই বখাটে সজিব ও রিয়াজকে আটক করে বেলাব থানায় সোপর্দ করে। এ ঘটনায় নির্যাতনের শিকার কলেজছাত্রী বাদী হয়ে ধর্ষণ ও ইভটিজিং এর দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বেলাব থানার উপ পরিদর্শক মীর সোহেল রানা বলেন, এ ঘটনায় বেলাব থানায় মামলা দায়ের হয়েছে। সজিব ও রিয়াজ নামে দুই আসামীকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে পাঠােেনা হয়েছে। পলাতক অভিযুক্ত ধর্ষক রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা