বেলাবতে দুই ভাইয়ের বেতনের টাকায় খাদ্যসামগ্রী বিতরণ
৩০ মার্চ ২০২০, ০৬:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া ২৫০ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে বেতনের টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চাকুরিজীবী দুই ভাই। সোমবার (৩০ মার্চ) বেলাব উপজেলা এলাকায় এসব বিতরণ করা হয়।
দুই ভাইয়ের মধ্যে আমির হোসেন বিজিবি ও এস,এম সাব্বির হোসেন সেনাবাহিনীতে চাকুরী করেন। তারা বেলাব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদার ছোট ভাই ও মাটিয়ালপাঁড়া গ্রামের আঃ ছাত্তারের ছেলে।
এই দুই সহোদর তাদের দুই মাসের বেতনের পুরো টাকা দিয়ে চাল, ডাল, আলু ও মাস্ক কিনে এলাকার ২৫০ জন মানুষের মধ্যে বিতরণ করেন। এসময় জনপ্রতি ৫ কেজি চাল, ২কেজি আলু, ১ কেজি ডাল ও একটি করে মাস্ক দেয়া হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব ইউপি চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
দুই চাকুরিজীবীর বোন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা বলেন, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষদের কাজ বন্ধ হয়ে গেছে। তারা অতি কষ্টে দিনযাপন করছেন। তাদের কথা ভেবে আমার দুই ভাই বেতনের এক মাসের সমপরিমান অর্থ ৯৪ হাজার টাকা দিয়ে খাদ্যসামগ্রী কিনে বিতরণ করেছে। সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে আসা উচিত।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা