বেলাবতে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত
০৫ এপ্রিল ২০২০, ০৮:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ১০ জন আহত হয়েছেন। আহতদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) শনিবার উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রবিবার (৫ এপ্রিল) নিলক্ষিয়া গ্রামের শাহজাহান কাজী বাদী হয়ে ১০ জনকে আসামী করে বেলাব থানায় মামলা দায়ের করেছেন।
আহতরা হলো- নিলক্ষিয়া গ্রামের কাজী বাড়ির মুক্তিযোদ্ধা হুমায়ুন কাজী, জুয়েল কাজী, সুলতান কাজী, জিসান কাজী, সুমন কাজী, সজীব কাজী, মাহফুজ কাজী, সোহাগ কাজী, মাছুম কাজী, জুবেদা খাতুন।
আহতদের মধ্যে হুমায়ুন কাজী, মাসুম, জুয়েলকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
মামলার বিবরণে জানা গেছে, বিকেল ৫ টায় নীলক্ষিয়া গ্রামের শাহজাহান কাজীর ছেলে জুয়েল কাজী বাড়ির পাশে তার ফুফার বাড়িতে যায়। এসময় পূর্ব শক্রতার জের ধরে একই গ্রামের যোগীবাড়ীর মনু ব্যাপারীর ছেলে বাবুল মিয়ার নেতৃত্বে ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে জুয়েল কাজীর উপর হামলা চালায়। এসময় উপস্থিত লোকজন জুয়েল কাজীকে উদ্ধার করে আহত অবস্থায় তার বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে কাজী বাড়ির লোকজন এ ঘটনার প্রতিবাদ করলে যোগী বাড়ির লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কাজী বাড়ির লোকজনের উপর ফের হামলা চালায়। এতে কাজী বাড়ির ১০ জন আহত হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফখরুদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা