বেলাবতে করোনা আক্রান্তের সংস্পর্শে থেকেও কোয়ারেন্টিন অমান্য
২০ এপ্রিল ২০২০, ০৬:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে থাকায় একটি পরিবারকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। প্রশাসনের নির্দেশনা অমান্য করে উক্ত পরিবারের সদস্যরা কোয়ারেন্টিনে না থেকে হাটবাজার সহ বিভিন্ন স্থানে অবাধে ঘুরাফেরা করায় আতংকগ্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, সম্প্রতি উপজেলার দক্ষিণ বটেশ্বর গ্রামের এক তরুনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। আক্রান্ত ওই তরুনের সংস্পর্শে ছিল শাকিল নামে তার এক ঘনিষ্ট বন্ধু। শাকিল তার মাকে নিয়ে পাশের গ্রাম রাজারবাগে ভাড়া বাড়িতে বসবাস করে। নিয়ম না মেনে করোনা আক্রান্ত রোগীর সাথে অবাধে চলাফেরা ও সংস্পর্শে থাকায় এলাকাবাসী ঐ ভাড়া বাসা থেকে শাকিল ও তার পরিবারকে বের করে দেয়। পরে তারা রাতের আধাঁরে শাকিলের মামার বাড়ি বটেশ্বর পূর্বপাঁড়া গ্রামের তোতা মিয়ার বাড়িতে উঠেন।
এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে অনুরোধ করেন। কিন্তু তোতা মিয়া গ্রামবাসীর কথা না মানায় গ্রামবাসী পূণরায় বৈঠক করে তাদেরকে কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেন। কিন্তু বেপরোয়া তোতা মিয়া ও ভাগ্নে শাকিলসহ বাড়ির লোকজন কোয়ারেন্টিনে না থেকে অবাধে হাটবাজার সহ বিভিন্ন স্থানে চলাচল করে। ফলে গ্রামবাসী স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়।
এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলিশসহ ঘটনাস্থলে এসে শাকিলকে না পেয়ে তোতা মিয়ার পরিবারটিকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশ দিয়ে যায়। এ নির্দেশনা দিয়ে চলে যাবার পর আবার পরিবারটি এলাকাবাসি ও প্রশাসনের কথা অমান্য করতে থাকে। এতে স্থানীয়রা করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা করছেন।
এ ব্যাপারে অভিযুক্ত পরিবারের কোন সদস্যকে না পেয়ে তাদের বাড়ির মোবাইলে একাধিকবার ফোন করার পরও ফোন না ধরায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বেলাল হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ঐ ছেলেটাকে পাইনি। তবে আমি পরিবারটিকে কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশনা দিয়েছি। শুনেছি তারা নাকি তা মানছে না। দেখি কি করা যায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা