বেলাবতে দুইশ দরিদ্র পরিবারে এনজিও’র খাদ্যসামগ্রী
১১ মে ২০২০, ০৬:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
শেখ আব্দুল জলিল:
নরসিংদীর বেলাবতে বেসরকারী সংস্থা আশার পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্নআয়ের দুইশ পরিবারের মাঝে ৩.২ মেট্রিক টন খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে) উপজেলা প্রশাসন ও আশার কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয় তালিকাভুক্ত দরিদ্র মানুষের মাঝে।বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২কেজি আলু, ২ কেজি ডাল, ১কেজি লবন ও ১লিটার তেল।
এসময় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা চেয়ারম্যান মোঃ শমসের জামান ভূইয়া রিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন, আশার ঢাকা বিভাগের এডিশনাল ডিভিশন্যাল ম্যানেজার মোঃ সামসুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার প্রবীর কুমার দাশ সহ বেলাব আশা কার্যালয়ের কমকর্তাবৃন্দ।
আশার কর্মকর্তারা জানান, ইতিমধ্যে আশা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে ১৬০ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করেছে। সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ দেড় লাখ দরিদ্র পরিবারের মাঝে আশা ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দিচ্ছে। এরই অংশ হিসেবে বেলাব উপজেলার আওতাভুক্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে উল্লেখিত খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা