বেলাবতে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৭ জুন ২০২০, ০৭:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে অজ্ঞাতনামা (৫০) এক পুরুষ ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ। রবিবার (৭ জুন) সকালে বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ডের অদূরে মরদেহটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণপুর বাসস্ট্যান্ডের অদূরে কুকুরমারা এলাকার একটি ফিলিং স্টেশন হতে একটু ভিতরে সবজি বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করলেও বিকাল ৫টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফখরুদ্দীন ভূঁইয়া জানান, মরদেহটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা