বেলাবতে আড়িয়াল খাঁ নদে ডুবে দুই বোন হতাহত
০৯ জুলাই ২০২০, ০৫:২৮ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে গোসল করতে নেমে আড়িয়াল খাঁ নদের পানিতে ডুবে লিজা আক্তার (১২) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার সহোদর রিমা আক্তার (১০)। বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের দেওয়ানের চর গ্রামে আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটেছে।
নিহত লিজা আক্তার দেওয়ানের চর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ও রিমা আক্তার দেওয়ানের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। তারা দেওয়ানের চর গ্রামের গাংকুলপাড়া এলাকার কুদ্দুছ মিয়ার মেয়ে।
চরউজিলাব ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া জানান, দুপুরে বাড়ির অদূরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে দুই বোন লিজা আক্তার ও রিমা আক্তার। এসময় নদীর স্রোতে ছোট বোন রিমা আক্তারকে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে ডুবে যায় বড় বোন লিজা আক্তারও। টের পেয়ে নদীতে গোসল করতে আসা অন্যান্য লোকজন দুইবোনকে উদ্ধার করে। ঘটনাস্থলেই লিজা আক্তার মারা যায়। গুরুতর আহত অবস্থায় রিমা আক্তারকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা