স্ত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে স্বামী আটক
১০ জুলাই ২০২০, ০৭:৫৮ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
বেলাব প্রতিনিধি:
ফাঁসিতে ঝুলার পর স্ত্রী স্মৃতি আক্তারকে চিকিৎসা করাতে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে আটক হয়েছেন স্বামী মোঃ কেরামত আলী। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ জুলাই) দুপরে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
জানা যায়, বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের হানিয়াবাইদ গ্রামের জগৎ মিয়ার মেয়ে স্মৃতি আক্তারকে ৩/৪ বছর আগে পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাপানিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে কেরামত আলীর সাথে বিয়ে দেয়া হয়। দাম্পত্য জীবনে তাদের আশা নামের ১০ মাসের এক কন্যা সন্তান রয়েছে।
বিয়ের পর থেকে প্রায়ই স্বামীর বাড়ির লোকজনের সাথে ও স্মৃতি আক্তারের পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া হতো। তারই ধারাবাহিকতায় শুক্রবার শাশুড়ির সাথে স্মৃতি আক্তারের ঝগড়া হয়। এক পর্যায়ে স্মৃতি আক্তার ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। পরে স্বামী কেরামত আলী তার স্ত্রীকে চিকিৎসার জন্য বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত হন মৃত্যু হওয়ার পর তাকে হাসপাতালে আনা হয়েছে।
এ সময় স্বামী কেরামত আলী পালিয়ে যেতে চাইলে স্ত্রী হত্যার সন্দেহে এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেয়। বেলাব থানা পুলিশ লাশ উদ্ধার করাসহ স্বামী কেরামত আলীকে আটক করেছে।
নিহত গৃহবধুর স্বামী কেরামত আলী জানান, আজকে সকালে তিনি বাড়িতে না থাকার সুবাদে তার মায়ের সাথে স্ত্রী স্মৃতির ঝগড়া হয়। তা থেকেই রাগ ও অভিমান করে তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
নিহত গৃহবধু স্মৃতি আক্তারের বাবা জগৎ মিয়ার অভিযোগ, প্রায়ই তার মেয়েকে তারা নির্যাতন করা হতো। আজ সকালেও তার মেয়ে স্মৃতি তাকে মেরে ফেলার আশংকা করে ফোন করে। এর কিছুক্ষণ পরই মেয়ে আত্মহত্যা করেছে বলে খবর আসে। খবরটি সম্পূর্ণ সাজানো বলে দাবি করেন তিনি। স্বামীর বাড়ির লোকজন মেরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করতেছে বলে অভিযোগ করেন তিনি।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক শেখ শাহরিয়ার ইমরান বলেন, হাসপাতালে আনার আগেই গৃহবধু মারা গেছে। আমরা গৃহবধুকে মৃত অবস্থায় পেয়েছি।
বেলাব থানার ওসি মোঃ সেফায়েত হোসেন পলাশ বলেন, শশুর বাড়ির লোকজনের গণপিটুনী থেকে বাঁচানোর জন্য নিহত গৃহবধুর স্বামীকে আমরা পুলিশ হেফাজতে নিয়েছি। যেহেতু ঘটনাটি কুরিয়ারচর থানার, আমি কুলিয়ারচর থানাকে অবগত করেছি। তারাই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা