বেলাবতে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুই ছাত্রের মৃত্যু
০২ আগস্ট ২০২০, ১১:২১ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাব উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা দুটি ঘটেছে রবিবার (২ আগস্ট) উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামে ও নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকাল ১১ টায় বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের বরদা বিলে নৌকা যোগে বেড়াতে যাওয়ার সময় নৌকা ডুবে মৃত্যু হয় জাকির হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের। নিহত জাকির হোসেন (২০) বীরকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে ও বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের সৈয়দপাঁড়া গ্রামের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
অন্যদিকে দুপুর সাড়ে ১২ টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে ব্রহ্মপুত্র নদের শাখা নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় শরিফ খাঁন (২২) নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর। নিহত শরিফ খাঁন নারায়নপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামের বুলবুল খাঁনের ছেলে ও ঢাকা নর্দান ইউনির্ভারসিটির শিক্ষার্থী।
পানিতে ডুবে নিহত হওয়া দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে নিহতদের বাড়ি ও এলাকায় চলছে শোকের মাতম।
বেলাব থানার ওসি মোঃ সেফায়েত উল্লাহ পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা