বেলাবতে অপহরণের এক মাস পর কিশোরী উদ্ধার
২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:২৯ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অপহরণের এক মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলার বেলাব উপজেলার জয়নগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে গত ২১ আগস্ট একই এলাকা থেকে কয়েকজন ওই কিশোরীকে অপহরণ করে। এঘটনায় অপহৃত কিশোরীর বাবা বাদী হয়ে আদালতে পিটিশন মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২১ আগস্ট ওই কিশোরী জয়নগর এলাকার নিজ বাড়ি থেকে লটকন বাগানের উদ্দেশ্যে বের হয়। এসময় পূর্ব হতে উৎ পেতে থাকা খাদিজা নামে একজনের সহায়তায় আরও ২ জন পারিবারিক কলহের জের ধরে ওই কিশোরীকে সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর পিতা অভিযুক্ত খাদিজাসহ তিনজনের বিরুদ্ধে নরসিংদীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন।
উক্ত মামলার সূত্রে পিবিআই, নরসিংদীর একটি টিম ভিকটিম জনৈক কিশোরী (১৪)কে উদ্ধারের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার গোপন সূত্রে জানতে পেরে পিবিআই নরসিংদীর পুুুুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নানের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) আঃ হাই এর নেতৃত্বে একটি আভিযানিক দল জয়নগর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম কিশোরীকে উদ্ধার করে। তদন্তপূর্বক ওই মামলার আসামীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পিবিআই।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও