মহানবী (সা.) কে কটূক্তি: মাধবদীতে বিক্ষোভ ও মানববন্ধন
১১ জুন ২০২২, ০৪:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
মাধবদী প্রতিনিধি:
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা তরিকত ফেডারেশন। শনিবার সকালে পৌর এলাকার কলেজ রোডে এই কর্মসূচী করা হয়।
কর্মসূচীতে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এবং ওঁনার সহধর্মিণী হযরত মা আয়েশা সিদ্দিকা (রা.) সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ বিতর্কিত মন্তব্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় মুনাফিক ও কাফের নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, বিশ্ব মুসলমানদের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানিয়ে দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তরিকত ফেডারেশন'র আহবায়ক হাজী মোঃ ছবির মিয়া, সদস্য সচিব আনিসুর রহমান ইসমাইল, সহ সভাপতি ডা: মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক মাও: মাসুম বিল্লাহ, সদস্য নুর আমীন, আনোয়ার হোসেনসহ বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন তরিকত ফেডারেশন সদস্যবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা