মাধবদীতে বিশ্ব রক্তদাতা দিবস পালন
১৪ জুন ২০২২, ০১:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
"রক্তের বাঁধনে বাঁধি প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান" এই শ্লোগানে নরসিংদীর মাধবদীতে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে মাধবদী স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও র্যালী বের করা হয়।
র্যালিটি মাধবদী মাধবদী এসপি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশনের খেলার মাঠ থেকে শুরু হয়ে মাধবদী পোস্ট অফিস মোড়, সোনার বাংলা মার্কেট, মাধবদী বাসস্ট্যান্ড, আনন্দী মোড় এলাকা প্রদক্ষিণ করে মাধবদী কলেজে গিয়ে শেষ হয়।
এতে যুবনগর সংগঠন, হাজী মফিজ উদ্দিন ফাউন্ডেশন, হৃদয়ে বাংলাদেশ সংগঠন, বন্ধুমহল ৯৬, আলোকিত সামাজিক সংগঠন, মাধবদী ব্লাড ডোনার ক্লাব, সাপোর্ট ফাউন্ডেশন, আখালিয়া ইয়ং এসোসিয়েশন, মুসাফির সংগঠন, পাথরপাড়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন, মাধবদী মীর যুব ব্লাড ডোনার ফাউন্ডেশন, আমার পরিবার সামাজিক সংগঠন, বনাইদ সোস্যাল সার্ভ এসোসিয়েশন, আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘ ও নরসিংদী বাইকার্স ক্লাবসহ প্রায় ৪০ টি সংগঠনের কর্মীরা অংশ নেয়। পরে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে যোগ দেন স্বেচ্ছাসেবীরা।
মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আহ্বায়ক আল-আমিন রহমান জানান, মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতেই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র্যালী ও দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়েছে। রক্তের অভাবে কাউকে যেন প্রাণ হারাতে না হয়, সেজন্য আমরা কাজ করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা