মনোহরদী পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু
১৬ জানুয়ারি ২০২১, ১০:২৪ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম এ ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
৯টি কেন্দ্রে ৯টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, দুটি গোয়েন্দা শাখা (ডিবি) টিম, ৭টি পুলিশ চেকপোস্ট, প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি ভোট কক্ষে এবারই প্রথম ইভিএম এ ভোট দিচ্ছেন এই পৌরসভার ভোটাররা। এখানে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭ শত ৯৮। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫ শত ৮০, নারী ৭ হাজার ২ শত ১৮।
দ্বিতীয় শ্রেণির মনোহরদী পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- বর্তমান মেয়র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমিনুর রশিদ সুজন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ (মোবাইল ফোন) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা) আবদুল মান্নান।
এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল