মনোহরদীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১৬ ডিসেম্বর ২০২১, ০৩:০৬ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী থেকে ১২কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত বুধবার বেলা ১১টার দিকে মনোহরদী বাসস্ট্যান্ডের গ্রামীণ ব্যাংক মোড় সংলগ্ন একটি সিএনজি মেকানিকের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার শাহাপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে সাইফুল ইসলাম রনি (২৪) ও একই থানার দজনগর গ্রামের মোহাম্মদ মিয়ার মেয়ে শেফালী বেগম (২২)।
বুধবার রাতে র্যাব-১১ নরসিংদীর কোম্পানী কমান্ডার ফ্লাইট ল্যাফটেনেন্ট মো. তৌহিদুল মবিন খান এই তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ নরসিংদীর একটি দল মনোহরদী বাসস্ট্যান্ডের গ্রামীণ ব্যাংক মোড় সংলগ্ন একটি সিএনজি মেকানিকের দোকানের সামনে অভিযান চালায় এবং সেখান থেকে নারীসহ দুইজনকে আটক করা হয়। এসময় সাইফুল ইসলাম রনির কাছ থেকে ৭ কেজি গাঁজা, ১টি মোবাইল ও ১টি স্কুল ব্যাগ এবং শেফালী বেগমের কাছ থেকে ০৫ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ১টি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো। গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি