মনোহরদীতে সাংবাদিক রিয়াজ উদ্দিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
২৬ ডিসেম্বর ২০২১, ০৬:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীর গ্রামের বাড়িতে একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, বিএফইউজের ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর আড়াইটায় উপজেলার নারান্দি শরাফত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তৃতীয় জানাযার উদ্যেশ্যে হেলিকপ্টারে করে পুনরায় ঢাকায় নেয়া হয় এই বর্ষিয়ান সাংবাদিকের মরদেহ।
সর্বস্তরের সাধারণ মানুষ তার জানাযায় অংশ নিয়ে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মরহুমের ভাই জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ জেলা বিএনপির নেতৃবৃনবদ ও সর্বস্তরের ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যরা জানায়ায় অংশগ্রহণ করেন।
গত শনিবার দুপুর দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ মারা যান। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাথমিকভাবে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর