মনোহরদীর তিন ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: নির্বাচন কর্মকর্তা
১১ জুন ২০২২, ০৭:০৯ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ জুন মনোহরদী উপজেলার খিদিরপুর, চরমান্দালিয়া এবং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইলেক্ট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।
শনিবার মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ এসব কথা জানান।
তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, আগামী ১৫ জুনের তিনটি ইউপি নির্বাচনে তারা শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যেতে পারবেন। এই নির্বাচনে কাউকেই সহিংসতা করতে দেওয়া হবে না। প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী পুলিশসহ আনসার সদস্য মোতায়েন থাকবে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এছাড়া কেন্দ্রের বাইরে টহল পুলিশ, সাদা পোশাকের পুলিশের সদস্যরা তৎপর থাকবেন।
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। নির্দ্বিধায় প্রত্যেক ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে এসে ভোটাধিকার প্রয়োগ করে ফিরে যাবেন। কোনো ধরনের সমস্যা যেন না হয় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনের পূর্ববর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী এই তিন সময়কে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চরমান্দালিয়া এবং খিদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ১৭জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চরমান্দালিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৯৩৮ জন। খিদিরপুর ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৩৯৯জন এবং কৃষ্ণপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ১৪৬ জন। তিনটি ইউনিয়নে মোট ২৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ১৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি