মনোহরদীতে ফুটবল খেলার জেরে প্রতিপক্ষের হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
১৭ জুন ২০২৩, ০১:৪১ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ৫ দিন পর জাহাঙ্গীর হোসাইন (২৩) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত ১১ জুন সন্ধ্যায় চালাকচর বাজার এলাকায় হামলায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত জাহাঙ্গীর হোসাইন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের বড় ভাই সুমন মিয়া জানান, গত ২৮ মে বিকেলে বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে উরুলিয়া এবং মির্জাপুর গ্রামবাসীর বাকবিতন্ডা হয় ও বিরোধ সৃষ্টি হয়। গত (রোববার) ১১ জুন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসাইন বন্ধু শাহিন মিয়া (২১)কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। চালাকচর বাজার এলাকায় পৌছলে মির্জাপুর গ্রামের কিছু লোক তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে। পরে স্বজনরা দুইজনকে রাজধানীর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন থাকার ৫ দিন পর শুক্রবার রাত ৯ টায় জাহাঙ্গীর হোসাইনের মৃত্যু হয়। এই ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি