মনোহরদীতে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
০৭ এপ্রিল ২০২০, ১২:১৫ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে করোনাভাইরাস সংকটে বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে “এসো বাঁচতে শিখি” নামে তরুণদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।সোমবার (৬ এপ্রিল) মনোহরদী উপজেলার বিভিন্ন গ্রামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের কথা মাথায় রেখে সংগঠনটির সদস্যরা নিজেদের দেয়া সাধ্যমত অর্থে কেনা চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবন ও সাবান বিতরণ করে।মনোহরদীর বিভিন্ন গ্রামের প্রায় ৬০টি পরিবারের কাছে পৌঁছে দেয়া হয় এসব খাদ্য সামগ্রী।
সংগঠনটির সিনিয়র সদস্য মোঃ টিপু মিয়া জানান, করোনা সংকটে নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্য সংগঠনটির আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। সামাজিক এ সংগঠনটি সামাজিক দূরত্ব এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে ইতোপূর্বে সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ এবং মসজিদে মসজিদে সাবান বিতরণ করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ