মনোহরদীতে কর্মহীনদের ঘরে খাদ্যসামগ্রী এবং টিউবওয়েল উপহার
০৪ মে ২০২০, ০৮:১২ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ এএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য সাধারণ মানুষ। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। তবে এ সমস্যা লাঘবে দেশব্যাপী সরকারী বেসরকারী উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ চলমান রয়েছে।
এরই অংশ হিসেবে সোমবার (০৪ মে) মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম বাদশা ফাউন্ডেশনের উদ্যোগে এবং কে. কে ফাউন্ডেশনের অর্থায়নে এলাকার ১২০টি নিম্ন আয়ের পরিবারে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১২ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি তেল, দুই কেজি আলু, দুই কেজি ছোলা, চিড়া দুই কেজি, চিনি দুই কেজি, ২টি সাবান।
উপজেলা সহকারী কশিনার (ভূমি) ইকবাল হাসান এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী কারিগরী ও বাণিজ্য কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান বাচ্চু, কালের কন্ঠ শুভ সংঘের মনোহরদী শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু, কাজী আমিনুল ইসলাম শাওন প্রমুখ।
এ ছাড়াও কাজী নজরুল ইসলাম বাদশা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মানবিক উন্নয়ন প্রচেষ্টা (সৃষ্টি)’র মহাসচিব কাজী শরিফুল ইসলাম শাকিলের অর্থায়নে একটি মসজিদ, একটি কউিনিটি ক্লিনিক এবং চারটি দরিদ্র পরিবারকে টিউবওয়েল দেওয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ