নরসিংদী জেলা রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রারের বরণ ও বিদায় অনুষ্ঠান
১০ নভেম্বর ২০২০, ০৭:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা রেজিস্ট্রার আবুল কালাম মো: মঞ্জুরুল ইসলাম এবং সাব-রেজিস্ট্রার নিহার রঞ্জন বিশ্বাসের যোগদান ও সাব-রেজিস্ট্রার মো: সাব্বির আহমেদের বিদায় উপলক্ষে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর দলিল লেখক সমিতির আয়োজনে মঙ্গলবার (১০ নভেম্বর) দলিল লেখক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী ও সদ্য যোগদানকৃত সাব-রেজিস্ট্রারদ্বকে সদর দলিল লেখক সমিতির সদস্যরা ফুল দিয়ে বিদায় ও বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূঁইয়া। নরসিংদী সদর দলিল লেখক সমিতির সভাপতি মো: সাখাওয়াত হোসেন নান্নু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইবনে রহিজ (মিঠু)’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী সাব-রেজিস্ট্রার মো: সাব্বির আহমেদ, সদ্য যোগদানকৃত সাব-রেজিস্ট্রার নিহার রঞ্জন বিশ্বাস, সদর দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম জহির, দলিল লেখক ও তল্লাশকারক সমিতির সভাপতি শাখাওয়াৎ হোসেন কাজল, সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য মাসুদ পারভেজ, দলিল লেখক ও তল্লাশকারক সমিতির সাধারণ সম্পাদকসহ সমিতির সিনিয়র দলিল লেখকগণ।
প্রধান অতিথির বক্তব্যে নূর আলম ভূঁইয়া বলেন. ভূমি রেজিস্ট্রিতে সরকার যে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে তা আমাদের দলিল লেখকদের জন্য মরণ ফাঁদ। এ নিয়ম চালু করা হলে দলিল লেখকদেরকে তাদের পেশা ছেড়ে যেতে হবে। শেষ বয়সে ছেলেপুলে নিয়ে আমাদেরকে না খেয়ে মরতে হবে। বাঁচার তাগিদে আমাদেরকে রাজপথে নামতে হবে। এ নিয়মের বিরোধিতা করে দলিল লেখকদের আন্দোলন সংগ্রাম করতে। তবে এখনই সময় নয়। সময় হলে আমিই আপনাদেরকে সাথে নিয়ে রাজপথ সরব করে তুলব।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা