মাধবদীতে ৭৬০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৯ নভেম্বর ২০২০, ০৬:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৭৬০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এর মধ্যে তালিকাভুক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় ও মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে দিবাগত রাত সাড়ে তিনটায় পাচঁদোনা মোড় হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হুমায়ুন (২৫) ও তন্ময় (২৫) কে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত হুমায়ুন পাঁচদোনা নাগেরহাট এলাকার একরামুল হোসেনের ছেলে ও তন্ময় চৌয়া এলাকার নওশের আলী ছেলে।

অপরদিকে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান মাধবদী থানাধীন আসমান্দীরচরে অভিযান চালায়। অভিযানে নরসিংদী শহরের শালিধা এলাকার বাবুল মিয়ার পুত্র তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নয়ন মিয়া (২৭), মাধবদী থানার আসমান্দিরচর এলাকার মুনসুর আলীর পুত্র কাউয়ুম বাবু (৩০), রাজা মিয়ার পুত্র লালন মিয়া (২৫) ও নরসিংদীর হাশেমের পুত্র আরমান সরকার (৪০) কে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লাখ ২৮ হাজার টাকা। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। উভয় ঘটনায় মাধবদী থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা