নরসিংদী বড় বাজারে আগুনে ১০ দোকানের ক্ষয়ক্ষতি
০৬ জানুয়ারি ২০২১, ০৮:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের গেঞ্জিপট্টিতে একটি লেপের দোকানসহ ১০টি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় কেউ হতাহত না হলেও লেপের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস জানায়, ওই লেপের দোকানটিতে বিকেলের দিকে মশার কয়েল ধরানো হয়েছিল। সাড়ে ৫টার দিকে সেই কয়েলের আগুন দোকানটিতে ছড়িয়ে রাখা লেপের তুলায় লেগে যায়। পরে ওই আগুন পুরো দোকানটিতে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে এই আগুন পার্শ্ববর্তী ১০টি কাপড়ের দোকানে ছড়িয়ে যায়। দ্রুত কাপড়ের দোকানগুলো থেকে অধিকাংশ মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হলেও লেপের দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, লেপের দোকানটিতে ধরানো মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও