নরসিংদী পৌরসভার নির্বাচনে প্রার্থী পরিবর্তন করলো আ.লীগ
১৪ জানুয়ারি ২০২১, ১১:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌরসভার নির্বাচনে মেয়র পদের প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামীলীগ। প্রথমে দলের মনোনয়ন পাওয়া সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের ছোট ভাই নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকারকে বাদ দিয়ে নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে আমজাদ হোসেন বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার (১৩ জানুয়ারি) রাতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের দীর্ঘ বৈঠকে দলীয় মনোনয়ন তালিকায় আশরাফ হোসেন সরকারের নাম প্রকাশ করা হয়েছিল।
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচন। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালটে ও মাধবদী পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন এই দুটি পৌরসভাসহ ৫৬টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা