নরসিংদীতে দুইশত লিটার চোলাই মদসহ তিনজন গ্রেফতার
১৭ জানুয়ারি ২০২১, ০৭:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দুইশত লিটার চোলাই মদসহ চিহ্নিত তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (১৭ জানুয়ারি) সকালে শহরের ভেলানগর জেলখানা মোড় হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবাইল এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ জসিম মিয়া (৪০), হোসেনপুর থানার নৌপুরা এলাকার সিদ্দিক হোসেন এর ছেলে মোঃ রিক্সন ওরফে লিটন (২৮) ও নরসিংদী সদর থানার হাজীপুর আনসার ক্যাম্প এলাকার ভোলা রবি দাস এর ছেলে নানকা রবি দাস (৪৭)।
জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়,গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান মারুফ, এএসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় হতে তাদের গ্রেফতার ও দুইশত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃত নানকা রবি দাসের বিরুদ্ধে ইতোপূর্বে ৫টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা