নরসিংদী ও মাধবদী পৌর নির্বাচনে মেয়র পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা
১৭ জানুয়ারি ২০২১, ০৭:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন রোববার (১৭ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোননয়ন জমা দিয়েছেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করা যাবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন জানান, নরসিংদী পৌরসভায় মেয়র পদে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলে- আ.লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু, বিএনপি মনোনীত প্রার্থী মো: হারুন অর রশিদ, স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুম, আশরাফ হোসেন সরকার, মোন্তাজ উদ্দিন ভুইয়া, রিপন সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আসাদুল হক।
এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মাধবদী পৌরসভায় মেয়র পদে ৫ জন তাদের মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আ.লীগ মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন, বিএনপি মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন, মো: আনোয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনির হোসেন শামিম।
এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালটে ও মাধবদী পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দুই পৌরসভায়। তবে দলীয় মনোনয়ন নিয়ে কোন্দলে হতাশা বিরাজ করছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা