নরসিংদী পুলিশ লাইনসে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
৩০ জানুয়ারি ২০২১, ০৯:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পুলিশ লাইনসে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে শনিবার (৩০ জানুয়ারি) এই মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। এছাড়াও তিনি জেলা পুলিশের যানবাহনসমূহ, পুলিশ হাসপাতাল, রেশন স্টোর ও ফোর্সের ব্যারাক পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেড শেষে পুলিশ লাইনস্ ড্রীল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান তিনি।
মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন র্যাংকের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন ও কল্যাণ সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর), বেলাল হোসাইন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা