নরসিংদীতে শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার
০১ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৬ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক রাজমিস্ত্রির বিরুদ্ধে। রোববার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে ওই রাজমিস্ত্রিকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেছেন। এর আগে গত শনিবার (৩০ জানুয়ারি) দুপুর দুইটার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্যাসফিল্ড সংলগ্ন একটি চারতলা বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে।
এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবদুল্লাহ (২৩)। আবদুল্লাহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার টালবন গ্রামের মঞ্জুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কিছুদিন ধরে চারতলা ভবনটির সিড়িগুলোতে টাইলস ফিটিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। গত শনিবার দুপুরে ওই শিশুটি ছাদে গিয়েছিল রোদে শুকাতে দেওয়া কাপড় ঘরে আনার জন্য। শুকিয়ে যাওয়া কাপড় নিয়ে ছাদ থেকে নিচের তলায় আসতেই শ্রমিকদের একজন আবদুল্লাহ তাকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখান। পরে আবদুল্লাহ শিশুটিকে দুতলার সিড়িতে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর ঘরে ফিরে শিশুটি ব্যথায় কান্নাকাটি শুরু করে ও তার মাকে পুরো বিষয়টি জানায়। পরে তা তার বাবা ও বাড়ির মালিককে জানানো হয়। রোববার সকালে আবদুল্লাহ ও আরও দুজন ওই বাড়িটিতে টাইলস ফিটিংয়ের কাজে আবার আসেন। পরে তাদের সবাইকে এক জায়গায় একত্রিত করে শিশুটির কাছে জানতে চাইলে আবদুল্লাহকে শনাক্ত করে সে। এ সময় আবদুল্লাহকে আটক করে খবর দেওয়া হলে নরসিংদী মডেল থানার পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, ধর্ষণের অভিযোগে ওই রাজমিস্ত্রিকে আসামি করে শিশুটির বাবা মামলা করেছেন। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজ আদালতে পাঠানো হবে। এছাড়া নরসিংদী সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা