প্রতিটি কর্মী নিজেকে প্রার্থী মনে করে ধানের শীষকে বিজয়ী করুন: মনজুর এলাহী
০১ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নরসিংদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি কর্মী নিজেকে প্রার্থী মনে করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নরসিংদী শহরকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত করতে ধানের শীষ প্রতিকের প্রার্থী হারুন অর রশিদকে বিজয়ী করতে হবে।
রবিবার (৩১ জানুয়ারী) বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পৌর এলাকার ২ নং ওয়ার্ডের বীরপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদের ধানের শীষ প্রতিকের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন মনজুর এলাহী।
তিনি বলেন, হারুন অর রশিদের পিতা প্রয়াত এমপি সামসুদ্দীন আহমেদ পৌর চেয়ারম্যান ও এমপি থাকাকালীন কোন চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল, লুটপাট ছিল না। তার ৩০ বছরের রাজনৈতিক জীবনে কোন মানুষ হয়রানির শিকার হননি। নরসিংদী পৌরসভার উন্নয়নের জন্য বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতিকে ভোট দিন। সামনের অল্প সময়ে আমাদের প্রার্থী প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে না যেতে পারলেও দলীয় কর্মীদের যেতে হবে।
উঠান বৈঠকে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, বিএনপি নেতা নাজিমুল আহসান চঞ্চলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা